টেকনাফে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোররাত ৩টার দিকে টেকনাফের নাফনদী সংলগ্ন ৪ নং সুুইচগেইট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানেরা ওই অভিযান চালিয়েছে। তবে অভিযানের ঘটনা টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
