ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে হরিণাকুন্ডু হল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
