কানাডায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ৪ অক্টোবর টরন্টো নগরীতেও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন চলছে। ঈদের আমেজে প্রবাসী বাঙালিরা ড্যানফোর্থের বায়তুল মোকারম, বায়তুল আমান মসজিদে ঈদের নামাজ আদায় করে। আবার অনেকেই আগামীকাল ৫ অক্টোবরও ঈদের নামাজ পড়বে। এবার এই ঈদোৎসব পড়েছে ছুটির দিন শনি-রোববার। ফলে আনন্দের মাত্রায় যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। এদিকে শহরের বিভিন্ন স্থানে গত সপ্তাহ থেকে চলছে ঈদমেলা।
অপর দিকে, একই সময়ে চলছে দূর্গপুজা উৎসব। ধর্মাশ্রম, দূর্গাবাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, টরন্টো হিন্দু কল্যাণ সোসাইটিতে সপ্তাহব্যাপী জমজমাট দূর্গউৎসব চলছে। নানান ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াও জমজমাট ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানেও। এতে ভারতীয় শিল্পী ছাড়াও স্থানীয় শিল্পীরা অংশ দেন।
