পূজামন্ডপ থেকে অস্ত্র-গুলিসহ যুবক আটক

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২৩:৩৭

জেলার সদর উপজেলার দুর্গাপুর এলাকার একটি পূজামন্ডপ থেকে শনিবার রাত সাড়ে ১০টায় অস্ত্র, গুলি ও ছোরাসহ নুরুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, আটককৃত যুবক  নুরুল ইসলাম আজ রাতে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি পাইপগান এবং ২টি ছোরাসহ সদর উপজেলার দুর্গাপুর এলাকার একটি পুজামন্ডপে ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পুলিশকে খবর দেয়া হয়। ডিবি পুলিশের এস.আই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে। তার দেহ তল্লাশী করে পাইপগান ও ছোরা পাওয়া যায়। আটককৃত নুরুল ইসলাম সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।