কুয়েতে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সমাবেশ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ০০:০২

পবিত্র হজ, তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ৩ অক্টোবর, শুক্রবার কুয়েত সিটির মাহবুলা মসজিদ মরিয়ম আদ দুখানে বাদ জুমা এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন মওলানা মোস্তাকুর রহমান, মওলানা আবদুর রহিম, মওলানা বশীর উল্যাহ, ব্যবসায়ী আলমগীর হোসেন, মাস্টার নুরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মওলানা আবদুল খালেক।