ফুটবল দলে নতুন তিন মুখ

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ০২:৫৪

২৪ ও ২৭ অক্টোবর দুটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচের জন্য কাল ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফাহাদ, মেজবাহ ও সামিউল। ইনচন এশিয়ান গেমসের অনূর্ধ্ব-২৩ দল থেকে বাদ পড়েছেন টুটুল হোসেন ও জুয়েল রানা। অনেক দিন পর দলে ফিরেছেন মিডফিল্ডার মোনায়েম ও ডিফেন্ডার নাসির। ডাক পাওয়া খেলোয়াড়দের ১০ অক্টোবর বাফুফে ভবনে ম্যানেজার আমিরুল ইসলামের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পরদিন থেকে বিকেএসপিতে শুরু হবে ক্যাম্প। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দুটি হবে যশোর ও রাজশাহীতে।

 
ডাক পেয়েছেন যাঁরা: লিটন, সোহেল, হিমেল, রায়হান, তপু, আরিফুল, লিঙ্কন, নাসির, ইয়াসিন, ইয়ামিন, মোনায়েম, মামুনুল, সোহেল রানা, তকলিচ, মিশু, নাসিরুল, সজীব, ওমর বাবু, জাহিদ, ওয়াহেদ, হেমন্ত, এমিলি, মিঠুন, ইউসুফ, মেজবাহ, ফাহাদ, সামিউল, জামাল ভূঁইয়া।