গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও বিপরীত মুখী মাইক্রোবাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের হাইওয়ে থানার কাছে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই হাইওয়ে থানা পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতাল ভর্তি করায়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাত যাত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আহত অন্যদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
