আশাশুনিতে দুটি অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১০:৪৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামে রবিবার ভোরে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দুটি অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের আব্দুল জলিল (৫০) ও সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুরের আজিজুল হক (৪৯)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি পিস্তল, একটি শার্টার গান, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি।

ডিবি পুলিশ জানায়, আশাশুনি কল্যাণপুর গ্রামে অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ১টি সার্টার গান, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রব্যাসায়ীসহ মোট চারজনকে আটক করা হয়।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল বিষয়টি নিশ্চিত করেছেন।