ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৭:১৩
 
ময়মনসিংহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। ঈদের আগের দিন রবিবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
 
কোতয়ালী থানার ওসি ফজলুল হক বাসসকে জানান, দুপুরে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস শহরের বাগেরকান্দা বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্প্যুর সাথে সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যান। এ সময় টেম্প্যুর আরও ছয় যাত্রী আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।