অনেকের কিছু কিছু মুদ্রা দোষ থাকে। এই যেমন কারো থাকে নিজের চুল নিজে খাওয়া। এরকমই বদাভ্যাস কিরগিজ-স্তানের এক নারীর। তার পাকস্থলিতে নয় পাউন্ড ওজনের হেয়ারবল পাওয়া গেছে! ওই নারী কেবল চুলই খেতেন না, কার্পেটের উলও খেতেন! অদভুত অভ্যাসের এই নারীটির নাম এইপেরি আলেকসিভা। সমপ্রতি তিনি পাকস্থলির ব্যথায় হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, তিনি কিছুই খেতে পারছেন না। এমনকি পানিও। ডাক্তাররা এক্স-রে করার পরামর্শ দেন।
এক্স-রে রিপোর্টে দেখা যায়, পাকস্থলিতে চুলের স্তূপ। সঙ্গে সঙ্গে তারা অপারেশন করেন। ডাক্তার বাহাদির বেবিজভ জানিয়েছেন, আলেকসিভার একটা বড় ধরনের বদাভ্যাস ছিল। তিনি নিজের চুল তো খেতেনই। কার্পেটের উলও চিবিয়ে চিবিয়ে খেতেন! তবে এবার শপথ করেছেন আলেকসিভা। আর কখনো চুল খাবেন না তিনি। এই বদাভ্যাসের জন্য আলেকসিভাকেই কেবল এই ধরনের দুর্ভোগ পোহাতে হয়নি। ২০১২ সালে ভারতে ১৯ বছর বয়সী এক মেয়ের পাকস্থলি থেকেও চার পাউন্ড ওজনের হেয়ারবল বের করা হয়েছিল! - হাফিংটন পোস্ট
