টেকনাফে ইয়াবা ব্যবসায়ী আটক

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৪:২৩
কক্সবাজারের টেকনাফ পৌরসভা বার্মিজ মার্কেট এলাকা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ মো. বেলাল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার র‌্যাব-৭।
 
জানা গেছে, টেকনাফ পৌরসভা বার্মিজ মার্কেট এলাকায় ইয়াবা কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টায় সেখানে অভিযান চালিয়ে র‌্যাব স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত গড-ফাদার মো. বেলালকে আটক করে। বেলাল সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার বাসিন্দা। তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।