জেলার পাইকগাছা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এরা হলেন, কারিমুল (৪০) ও হবি (৪২)। এদের বাড়ি খুলনার ডুমুরিয়ায়। শনিবার ভোররাতে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খুলনা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ জানান, নিহত দুইজন ডাকত দলরে সদস্য। ঘটনাস্থল থেকে ছয়টি বন্দুক ও ২৯রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ১৩ জনকে আটক করা হয়।
