মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় শনিবার ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কি না তা জানা যায়নি। খবর বাসসের।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) জানিয়েছে— ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাইয়ুলা ডি আলেমান থেকে ৪৭ কিলোমিটার (২৯ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত ভেরাক্রুজ রাজ্যে। এটি স্থানীয় সময় দুপুর ২টা ১৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৯১৬) ১৪৫ কিলোমিটার গভীরে আঘাত হানে।
