তজুমদ্দিনে হরিণ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৭

ভোলার তজুমদ্দিনে একটি বলগা হরিণ উদ্ধার করেছে জেলেরা। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ও বনবিভাগ যৌথভাবে হরিণটিকে চরে অবমুক্ত করে। 

ওসি ফারুক আহম্মদ বলেন, ‘রবিবার দুপুরে মেঘনা নদীর সোনার চরের উত্তর মাথায় মিঠা পানি পান করতে এসে পানির স্রোতে একটি বলগা (পুরুষ) হরিণ জেলেদের ইলিশ জালে জড়িয়ে যায়। এ সময় জেলেরা হরিণটি উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ চৌমুহনী এলাকা থেকে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুনঃ শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পরে উদ্ধারকৃত হরিণটি মেঘনা নদীর বাসন ভাঙ্গার চরে বনে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসি ফারুক আহম্মদ, উপজেলা ফরেষ্ট অফিসার খন্দকার আরিফুল হক, এএসআই সুমন প্রমুখ।

ইত্তেফাক/নূহু