৮টি ঘর ভস্মীভূত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ০৭:৫২

রোববার রাত সাড়ে ৮ টার দিকে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহাড়া গ্রামে দুটি পরিবারের আটটি ঘর পুড়ে গেছে। আগুনে দুই পরিবারের অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে  ৮টার দিকে গ্রামের কৃষক প্রভাষ চন্দ্র রায়ের বাড়িতে থাকা পাটখড়ির স্তূপে চুলা থেকে ছাই ফেললে আগুনের সূত্রপাত হয়। এতে প্রভাষের ছয়টি ও তার প্রতিবেশী নারায়ণ চন্দ্র রায়ের দুটি টিনের ঘর ও ঘরে থাকা নগদ টাকা, ধানচাল, পাট ও আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।