ময়মনসিংহের গৌরিপুরে সুদের টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারমারিতে এক জন নিহত ও চারজন আহত হয়েছেন।
জানা গেছে, রবিবার বিকালে নুরুল হক ও আব্দুল জব্বার এর মধ্যে সুদের টাকাকে কেন্দ্র করে এ মারামারি হয়। এতে আব্দুল জব্বারের ছেলে হাফেজ সবুজ (২২) ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারাযান। এ ঘটনায় অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরিপুর তানার ওসি মোহাম্মদ আলী এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
