গৌরনদীতে ইজারার টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১৩:৩৬
 
বরিশালের গৌরনদীর মাহিলাড়া গরুর হাটের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রবিবার রাতে দুগ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত মাহিলাড়া হাট বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, আ’লীগ নেতা রেজাউল করিম হারুন বয়াতী ও ইউপি সদস্য যুবলীগ নেতা কামাল সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
জানা গেছে, মাহিলাড়া স্কুল মাঠের অস্থায়ী গরুর হাটের ইজারার টাকা ভাগ বাটায়োরা নিয়ে রবিবার হারুন বয়াতীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে বৈঠক বসে। সেখানে কে কত টাকা পাবে তার একটি তালিকা তৈরি করা নিয়ে বাকবিতাণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে গৌরনদী থানা ঘটনাস্থল যায়। তারা গুরতর আহত কামাল সরদার ও  হারুন বয়াতীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।