জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ২০:৪৩



পিরোজপুরের জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় সিপন ফকির (১৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জিয়ানগর সেতু এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রয়ণ হারিয়ে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
নিহত সিপন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম লিটনের ছোট ভাই এবং জিয়ানগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।