মির্জাপুরে প্রাইভেটকার খাদে, নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ২০:৩০

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। মঙ্গলবার এ হতাহতের ঘটনা  ঘটে। আহতদের টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আজ সকাল নয়টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহত চারজনকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে আরেকজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।