নেপালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জনেরও বেশি লোক। রাজধানী কাঠমান্ডু থেকে ৮০০ কিলোমিটার পশ্চিমে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির। বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। যা ধারণক্ষমতার চেয়ে অধিক।
যাত্রীদের অধিকাংশই সনাতন ধর্মানুসারী। তারা বিজয় দশমী উদযাপন করতে আত্মীয়-পরিজনের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন।
দেশটির কর্তৃপক্ষ জানান, বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
পুলিশ যাত্রীদের নামের তালিকা সংগ্রহের চেষ্টা করছে। তবে দশমীর মতো মহা উৎসবের সময় যাত্রীদের ভিড় বেশি থাকায় তালিকাভুক্ত করা ছাড়াই বাসচালকরা যাত্রী পরিবহন করে থাকে।
