মাগুরা সদর উপজেলার জগদল নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে । জানা গেছে , মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মটর সাইকেল শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয় । মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয় । নিহত শিশুটির পরিচয় জানা যায়নি। তার বয়স ৭ বছর।
