ফরিদপুরের সদরপুর উপজেলায় কোরবানির চামড়া নিয়ে দুপক্ষে সংঘর্ষে দেলোয়ার মোল্লা (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের শিমুলতুলী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, কোরবানীর পুশুর চামড়া মাদ্রাসায় দেয়া নিয়ে দোলোয়ার মৌলানা গংদের সাথে দেলোয়ার মোল্লা গংদের সংঘর্ষ বাঁধে। ঘটনার এক পর্যায় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সময় আরো অন্তত সাতজন আহত হন। আহতদের সদরপুর হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ রামপ্রসাদ ভক্ত ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে। মামলার প্রস্ততি চলছে।
