লন্ডন পাতাল রেল কর্মীদের ধর্মঘট চলছে

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৫:১৯

টিকেট অফিস বন্ধ করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের ধারাবাহিকতায় ‘টিউব’ নামে পরিচিত লন্ডনের পাতাল রেলের কর্মীরা মঙ্গলবার থেকে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছেন।

৮০ হাজার সদস্যের রেল, নৌ ও স্থল পরিবহন (আরএমটি) ইউনিয়ন আগামী সপ্তাহে তাদের দাবি আদায়ে ১৪ অক্টোবর সন্ধ্যা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয়।

ইউনিয়ন বলছে, কর্তৃপক্ষের সাথে আলোচনায় যথার্থ অগ্রগতি না হওয়ায় শতাধিক কর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়বে।