ইরাকের সামারার উত্তরে আব্বাসিয়ায় গাড়ি বোমা হামলায় ১৭ নিহত এবং ১৩ ব্যক্তি আহত হয়েছে। এ সময় দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে মঙ্গলবার এ কথা জানা গেছে। খবর এএফপির।
সামারার ১৫ কিলোমিটার উত্তরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমাহামলাকারী একটি বিষ্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ধাক্কা দিলে বিষ্ফোরণে শিয়া মিলিশিয়াদের দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়। এ সময় ১৭ নিহত এবং ১৩ ব্যক্তি আহত হয়।
