কোটালীপাড়ায় ঝড়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৮:৫৬
 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঝড়ে একস্কুল ছাত্র নিহত ও ২ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেল ৩টায় ঝড়ে বর্ষাপাড়া গ্রামে ঠিকাদারী প্রতিষ্ঠান এন সি এল এর ষ্টোকইয়ার্ডটি বিধ্বস্ত হয়। এ সময় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি টিন সেট ভবনের নিচে চাপা পড়ে মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র আসলাম শেখ নিহত ও রাজিব মোল্লা (১২) , এসকেন্দার মোল্লা (৪০) আহত হয়। নিহত আসলাম শেখ হিরন গ্রামের সোহরাব শেখের ছেলে।