বাগেরহাটে মাটিচাপা দেয়া ২ লাশ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৯:০৪
 
শরণখোলা উপজেলায় মাটিচাপা দেয়া অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক বলেন, সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের হাবিল নামের এক ব্যক্তির বাড়িতে লাশ দুটি পাওয়া যায়। এদের একজনের বয়স ৫০/৫৫ এবং অপরজনের ৩০/৩৫ হবে বলে জানায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিবেশী এক গৃহবধূ ওই বাড়ির বাগানে তার ছাগল খুঁজতে গিয়ে দুর্গন্ধ পেয়ে তা গ্রামবাসীকে জানান। পরে গ্রামবাসী বাড়ির কলাবাগানে দুটি গর্ত দেখে তা পুলিশকে জানায়। বেলা ১২টার দিকে পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে।