খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে।
বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রার্থনা, ধর্মীয় সভাসহ নানা আয়োজন। রাতে উড়ানো হয় প্রবারণা পূর্ণিমার অন্যতম আর্কষণ ফানুসবাতি।
এই দিন নিজের দোষ স্বীকার করে আত্মসমর্পণের মাধ্যমে দোষ অপনোদনপূর্বক শুদ্ধ হয়ে পরম তৃপ্তিতে ভবিষ্যতে পথ চলার অঙ্গীকারই হলো প্রবারণা পূর্ণিমার বৈশিষ্ট্য।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে ফুল, প্রদীপ ও দূর্বা দিয়ে বুদ্ধের পূজা করা হয়। চলে ভিক্ষুদের মধ্যে দায়ক-দায়িকাদের পিন্ড দান।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকালে বিভিন্ন বৌদ্ধ বিহারে ফুল, প্রদীপ ও দূর্বা দিয়ে বুদ্ধের পূজা করা হয়। চলে ভিক্ষুদের মধ্যে দায়ক-দায়িকাদের পিন্ড দান।
প্রবারণার প্রধান শিক্ষা হলো পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মধ্যেই আছে শান্তি ও সমপ্রীতি।
প্রবারণা পূর্ণিমার অন্যতম আর্কষণ হচ্ছে ফানুস উড়ানো। সন্ধ্যা নামার সাথে সাথে জ্বলে ওঠে শত শত ফানুসবাতি।