জাপানের মধ্যাঞ্চলে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনায় উদ্ধার কর্মীরা আরো দু’জনের লাশ উদ্ধার করেছে। এনিয়ে ওই অগ্ন্যুৎপাতে আরো ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায় । এদিকে এ ঘটনায় এখনো কমপক্ষে ১২ ভ্রমণকারি নিখোঁজ রয়েছেন।
নাগানো আঞ্চলিক সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, এক শিশুকে সামরিক হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়।
সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, অপর একজনকে উদ্ধার করার কথা বলা হলেও তাকে কিভাবে উদ্ধার করা হয়েছে সেব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
লাশটি নিখোঁজ ১২ জনের একজনের কিনা তা জানা যায়নি।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দু’দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে প্রায় ১ হাজার পুলিশ, সৈন্য ও দমকল কর্মীর অংশগ্রহনে আবারো উদ্ধার অভিযান শুরু করা হয়। খবর এএফপি
