চির নিদ্রায় শায়িত হলেন দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক ও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের পুত্র গোলাম ফারুক।
মঙ্গলবার বিকেল ৫ টা ২৫ মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুকের দ্বিতীয় ও উপজেলার নিউগি কুশমাইল এলাকায় সন্ধ্যা ৭টায় তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
