গাজীপুরে ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও তার ছেলে আহত হয়েছেন। নিহত মোতালেব মিয়া (৩৯) দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা। প্রতিপক্ষের কিল-ঘুষিতে তার ছেলে হুমায়ুন কবির (১৯) আহত হয়েছেন।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকুর এলাকায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় সজীব, লিমন ও কবিরসহ চার তরুণ মিলে ক্যারম খেলছিলেন। খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অন্যরা কবিরকে মারধর করে। ছেলেকে মারধরের খবর পেয়ে বাবা মোতালেব মিয়া ঘটনাস্থলে ছুটে যান এবং ছেলেকে মারধরের কারণ জানতে চাইলে সজীব ও লিমনসহ তাদের সঙ্গীরা তার উপর চড়াও হয়। এলোপাথাড়ি কিল-ঘুষির এক পর্যায়ে মোতালেব মাটিতে লুটিয়ে পড়েন।
