সিলেটে সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংকের ডিজিএমসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার বেলা ১১ টায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক ঢাকা প্রধান শাখার ডিজিএম নূরুল আফসার (৪১), মাইক্রোবাস চালক পশাল (২৭), এক অজ্ঞাত নারী ও এক মেয়ে (১২)। নিহতরা সব একই গাড়ি যাত্রী ছিলেন। তবে ধারণা করা হচ্ছে নিহত নারী ও শিশু ব্যাংক কর্মকর্তা নুরুল আফসারের স্ত্রী ও মেয়ে হতে পারে।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুর হরমুজ আলী প্রেটোল পাম্পের পাশে ঢাকাগামী সুরমা এক্সপ্রেসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হন। হাসপাতালে নেয়ার পথে আরো এক নারী মারা যান।
