ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের উত্তম কুমার বিশ্বাস (৪৮) ১৯৯০ সালে ঢাকা রমনা থানায় করা অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশ সাজা হওয়ার ২৪ বছর পর গতকাল মঙ্গলবার সকালে আসামিকে নিজ গ্রাম চুন্টায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, তার বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় আরেকটি মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
