ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় মো. গোলাপ মিয়া(৫৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপ মিয়া উপজেলার বড়তল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় বুধবার দুপুরে গোলাপ মিয়া মহাসড়ক পারাপারের সময় সিএনজি চালিত একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপরে পরে যায়। এ সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সার্জেন্ট নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
