রসায়নে তিন বিজ্ঞানীর নোবেল লাভ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৯:৩২




চলতি রসায়নে তিন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন। এরা হলেন- যুক্তরাষ্ট্রের এরিক বেৎজিগ, জার্মানির স্তেফান হেল ও যুক্তরাষ্ট্রের উইলিয়াম মোয়েনার।অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসাবে তারা এই পেরস্কার পেলেন।রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বুধবার এই তিন গবেষকের নাম ঘোষণা করে। খবর বিবিসির।
নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, তারা আলোক অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর ফলেই পদার্থের আনবিক রসায়ন সম্পর্কে গবেষণা সম্ভব হয়েছে। তাদের কাজের ফলেই বিজ্ঞানীরা এখন জীবন্ত প্রাণী কোষের প্রতিটি অনু পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেওয়া হবে।