সোহাগ গাজী নিষিদ্ধ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১২:৫৬


আইসিসির রিপোর্টে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী। বুধবার বিসিবি'র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান এ কথা জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসি। এরপর টেস্ট সিরিজ না খেলেই দেশে ফিরে আসেন তিনি। ইংল্যান্ডের কার্ডিফে ২০ সেপ্টেম্বর তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়।