চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ আটক ২

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ০০:২১

বুধবার অভিযান চালিয়ে পুলিশ ও চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হচ্ছেন, শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার ইলিয়াস মিয়ার ছেলে সুমন আলী (৩২) এবং লাগাতপাড়া মহল্লার আল-আমিনের ছেলে মেহেদী হাসান (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র সুবেদার শামসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সোনামসজিদ সংলগ্ন দারাস মসজিদ এলাকায় অভিযান চালায়। এসময় তারা জানতে  পারে, শিবগঞ্জ সদর থেকে দুই ব্যক্তি অস্ত্র নিয়ে ওই এলাকায় এসেছে। টহল দলের উপস্থিতি দেখে স্থানীয়রা সুমন ও মেহেদীকে আটক করার চেষ্টা করলে তারা এক রাউন্ড গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় সুমন ও মেহেদীকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে বিজিবি।”