পুড়ে গেছে পাঁচটি দোকান

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ০১:১২
বুধবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজারে আগুন লাগে। আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া ওই পাঁচটি দোকানঘরের মালিক সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ। সখীপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানিয়েছেন।