স্পেনে ইবোলা আক্রান্ত নার্সের কুকুরকে হত্যা, ক্ষোভ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১২:২৪
 
 
স্পেনের মাদ্রিদে ইবোলা আক্রান্ত এক নার্সের কুকুরকে হত্যা করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। এতে বিক্ষোভ প্রদর্শন করেছে প্রাণী অধিকার সংগঠন। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
কুকুরটিকে নার্সটির বাড়ি থেকে নেয়ার সময় প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়।
তেরেসো রোমেরো (৪০) নামে ঐ নার্স পশ্চিম আফ্রিকার বাইরে প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তি। তিনি দুইটি মিশরানি দেখাশুনা করতেন। পরে তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
স্পেনের একটি আদালত মঙ্গলবার কুকুরটি হত্যার আদেশ দেয়। কুকুরটি প্রাণীকুলের জন্য বিপদজ্জনক হতে পারে এবং এটি ভাইরাস ছড়িয়ে দিতে পারে এমন আশঙ্কায় এই আদেশ দেয়া হয়েছে। 
বুধবার কুকুরটিকে নেয়ার সময় রোমেরোর বাড়ির সামনে অন্তত ৫০ জন প্রাণী অধিকার কর্মী জড়ো হন। তারা ‘হত্যাকারী’ বলে চিৎকার দিতে থাকেন।
স্পেনের ইআই পাইস সংবাদপত্র জানিয়েছে, কুকুর বহনকারী ভ্যানটিতে বাধা দিতে গেলে দুই বিক্ষোভকারী আহত হয়েছেন।
রোমেরো কার্লোস৩ হাসপাতালের ৩০ জন কর্মচারীদের একটি টিমের সদস্য ছিলেন। পশ্চিম আফ্রিকা থেকে স্বদেশে প্রত্যাবর্তনের পর তারা স্প্যানিশ মিশনারিজের দেখাশুনা করতেন।
ইআই পাইস সংবাদপত্রকে তিনি বলেছিলেন, মিশনারিজের একটি রুম পরিষ্কার করার পর তার প্রতিরক্ষামূলক স্যুট খুলে ফেলার সময় তিনি ইবোলা ভাইরাসে আক্রান্ত হতে পারেন।