কিছুদিন আগেই ওয়েব বিশ্ব মেতে উঠেছিল আইস বাকেট চ্যালেঞ্জে। এবার শুরু হয়েছে ‘ওয়েক আপ কল’ ক্যাম্পেইন।
আইস বাকেট চ্যালেঞ্জে যেমন বরফ শরীরে বরফ পানি ঢেলে ‘অ্যামিয়োট্রফিক লেটেরাল সেকরোসিস’ বা এএলএস নামক দুরারোগ্য একটি ব্যাধি নিয়ে সচেতনতা তৈরি করা হয়েছিল, তেমনই ইউনিসেফ এর প্রচার ও অর্থ সংগ্রহের জন্য শুরু হয়েছে ‘ওয়েক আপ কল’ সেলফি ক্যাম্পেইন। খবর: জি-নিউজের।
IMG0
মূলত যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শিশুদের জন্য এই ‘ওয়েক আপ কল’ ক্যাম্পেইন শুরু হয়েছে। শুরুতেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধরণের সেলফি ক্যাম্পেইন।
মূলত সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ক্যামেরায় সেলফি তুলে ফেসবুক, টুইটারসহ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করাকেই বলা হয় ‘ওয়েক আপ কল’ ক্যাম্পেইন। তারপর আইস বাকেট চ্যালেঞ্জের মত অন্য কাউকে মনোনীত করতে হয়। তাকেও সকালে উঠে সবার আগে ছবি তুলে আপলোড করতে হবে।
চলতি বছরের শুরুতে ‘নো মেক সেলফি’ এর সঙ্গে অনেক মিল আছে এই ওয়েক আপ কল ক্যাম্পেইনের। ‘নো মেক সেলফি’ চ্যালেঞ্জের মাধ্যমে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষণার জন্য মিলিয়ন পাউন্ড উঠে এসেছিল।
আইস বাকেট চ্যালেঞ্জে ১০০ মিলিয়ন ডলার অর্থ সংগ্রহ হয়েছিল। আশা করা হচ্ছে, আইস বাকেট চ্যালেঞ্জকে নতুন ওয়েক আপ কল হারিয়ে দেবে।
ইতোমধ্যে নওমি ক্যাম্পবেল, ডেসি লোয়ের মত হলিউড সেলিব্রেটিরা ওয়েক আপ কল ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের ঘুম থেকে ওঠার পরের ছবি আপলোড করেছেন।
