চরভদ্রাসনে ৩০ কেজি ডিমওয়ালা মা ইলিশ আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৭:৩৪
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার জাকেরের সুরা বাজার থেকে ৩০ কেজি ডিমওয়ালা ইলিশ মাছ আটক করা হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে  স্থানীয় প্রশাসন ওই বাজারে অভিযান চালিয়ে এসব ইলিশ মাছ আটক করে। পরে প্রশাসন ওই মাছ স্থানীয় এমকেডাঙ্গী মাদ্রাসা ও বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী মাদ্রাসায় বিলিয়ে দেন।
 
অভিযোগ রয়েছে, স্থানীয় দাদন ব্যাবসায়ীদের আশ্রয় প্রশ্রয়ে থাকা জেলেরা পদ্মা নদীতে মৎস আইন অমান্য করে ডিম ওয়ালা ইলিশ মাছ নিধন করছে। জানা গেছে, বাজারটি চরভদ্রাসন উপজেলার আওতাধীন না থাকায় ওই সকল অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা যাচ্ছেনা।