পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৭:৫৮
 
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি কাশ্মীরে ‘বিনা’ প্ররোচনায় শুরু করা গোলাবর্ষণ বন্ধে বৃহস্পতিবার পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়েছে। দীর্ঘদিনের বিরোধপূর্ণ এ অঞ্চলের সীমান্তে ভয়াবহ সহিংসতার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। অরুণ জেটলি বলেন, পাকিস্তানের এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভারতীয় বাহিনীর পক্ষে সহ্য করা সম্ভব হবে না।
খবর এএফপি
উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে সীমান্তে পাক বাহিনীর হামলায় একজন বিএসএফসহ বেশ কয়েকজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।