জঙ্গলে না খেয়ে ১৭ দিন জীবিত!

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৯:৩৩



অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত কুইনসল্যান্ড অরণ্যে হারিয়ে গিয়ে খাদ্য ছাড়াই ১৭ দিন জীবন-যাপন করলেন এক নারী। বর্তমানে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।
২১ সেপ্টেম্বর দেশটির গোল্ডেন হোম সুইমিং স্পটে যাওয়ার সময় ঐ অরণ্যে হারিয়ে যান ৩০ বছর বয়সী শ্যানন লিহ ফ্রাজার।
কুইন্স ল্যান্ড পুলিশ জানিয়েছে, সঙ্গীদের সংকেত মিস করায় তিনি যানবাহনে ফিরতে ব্যর্থ হন। পরে ২৫ পুলিশ সদস্য আপ্রাণ চেষ্টার পর তাকে উদ্ধার করেছে।
প্রতিবেদনে জানানো হয়, ৯০ কেজি ওজনের ফ্রাজার এই কয়দিনে ১৬ কেজি ওজন হারিয়েছেন।