ফেনীর ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার আসামি সোহেলকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা এএসপি সাহেদা সুলতানা সাংবাদিকদের বলেছেন, বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২০ মে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে ফেনী শহরে প্রকাশ্যে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে সোহেলই অস্ত্রের জোগান দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
এই মামলায় ৫৬ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
