জেলার মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে দুর্বৃত্তদের আগুনে পুড়ে মা ও তিন মেয়ের নৃশংস হত্যার ঘটনায় পুলিশ আরো দুজনকে গ্রেফতার করেছে। এই নিয়ে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলো।
পুলিশ বুধবার রাতে মির্জাপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, এ মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলমের বন্ধু সুশান্ত এবং খালা রহিমা বেগম।
এর আগে জাহাঙ্গীর আলমের ছোট ভাই হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ঘটনার পরপর রিক্সা চালক আলী হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত জাহাঙ্গীল আলমের চাচী নাসিমা আক্তারকেও এ মামলায় গ্রেফতার করা হয়।
এদিকে নৃশংস এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সম্মিলিত সামজিক আন্দোলন নামের একটি সংগঠন এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচীতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, নিরাপদ সড়ক চাই এর টাঙ্গাইলের সমন্বয়কারী জাকির হোসেন, নারী নেত্রী পাপিয়া সেলিম সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।
