অটোরিকশাচালক নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ০০:৩৫
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ির সামনে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া সাতটায় ওই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের লালমাই ফাঁড়ির এসআই খোরশেদ আলম জানান, কুমিল্লা থেকে লাকসামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।