হাতিয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৫:০৬
 
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদীতে ১২০জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানার ওসি ফজলে রাব্বি জানান, এমডি রেবেকা নামের যাত্রীবাহী ট্রলারের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে এক যাত্রী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেলেও পুলিশ তা নিশ্চিত করেতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান নলচিরা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটে আসার পথে বয়ার চর এলাকার ততলার খালে ঢুকলে জোয়ারের তোড়ে ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনাস্থল ঘাটের নিকটবর্তী হওয়ায় ঘাটে অবস্থানরত ট্রলার ও স্পিটবোডের লোকজন দ্রুত গিয়ে যাত্রীদের উদ্ধার করে। ঘটনার স্থলে ডুবচর থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে সকল যাত্রী কমবেশি আহত হয়েছে। একই সময় ট্রলারটি উদ্ধার করা হয়েছে।