ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদেরকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
তার হলেন-মেজউদ্দিন, মিজানুর রহমান, মো. হেলাল, মো. মনির উদ্দিন, সোরাফ ও দুলাল উদ্দিন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ডিমওয়ালা ইলিশ মাছ ধরার অভিযোগে ‘মৎস্যসম্পদ রা ও সংরণ আইন ১৯৫০-এর ৩(৩)ডি উপধারা ৫(১)উপধারা (পেনাল্টি) এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১৩(১) বি উপধারার আওতায় তাদের প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) দীপক কুমার রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জেলেদেরকে ঐ দণ্ড দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দণ্ডপ্রাপ্তদের আজ জেলহাজতে পাঠানো হয়েছে।
