কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৬:৪৭

ঈদের ছুটিতে চট্টগ্রাম থেকে নানার বাড়িতে বেড়াতে এসে কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে তানিয়া আক্তার ও জয়া আক্তার নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে শুক্রবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তানিয়া ও জয়া তাদের নানার বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে মারা যান। পরে বাড়ির লোকজন পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।