শিবগঞ্জে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৬:৪৯

শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর বাজিৎপুর-বাহাদুর টোলা ঘাট থেকে রুবেল আলী (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত রুবেল উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিৎপুর-বাহাদুর মড়ল টোলা গ্রামের নুরুল আমিনের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসিকুর রহমান জানান, শুক্রবার সকালে পাগলা নদীতে  রুবেলের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। রুবেল মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার থেকে জানা যায়।