অচিন আলোকুমার ও নগণ্য মানবী
আকিমুন রহমান
গ্রন্থ কুটির
প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ২৭৫ টাকা
মরিয়ম হুসনা জাহান নামের এক সামান্য নারীর গল্প এটি! আবার, অচিন এক দেশের এক অভিনব আলো-মানুষেরও গল্প এটি!
রাষ্ট্রব্যবস্থা, পারিবারিক বিধি-বন্দোবস্ত, চালু সামাজিক রীতিনিয়ম ইত্যাদির ক্রুর ঝাপটায় ঝাপটায় যখন জীবন ক্লিষ্ট আর ধুঁকন্ত; যখন শুকিয়ে গেছে প্রাণের সবখানি আশা, যখন লুপ্ত হয়ে গেছে পরিত্রাণ পাবার সকল সম্ভাবনা—তেমন ক্লিন্ন-ক্লিশিত সময়ে আচমকা, মরিয়ম হুসনা জাহান নামের মেয়েটিকে এসে আঘাত করে নতুন আরেক দুর্বিপাক!
সেই ত্রাস ও বিপন্নতার কালে, মেয়েটির দেখা হয়, অদ্ভুত অভিনব একজনের সঙ্গে! তার নাম আলোকুমার! সেই জনই কি না মরিয়ম হুসনা জাহানের জন্য বয়ে এনেছে ঘন, গহন দুর্বিপাকের কাল!
গবেষক ও কথাসাহিত্যিক আকিমুন রহমানের নতুন উপন্যাস।
